’Floating

Saturday, June 15, 2013

বাবা দিবস

বাবা তোমাকে ভালবাসি এই কথাটি হয়তো কখনও বলা হয়নি। কিন্তু যেদিন বুঝতাম ও না সেদিন থেকেই তোমাকে ভালবাসি, আজও সবসময়। অনেকদিন তোমাকে দেখি না বাবা। শেষ যেদিন তোমায় দেখেছিলাম তুমি ছিলে নিরব নিথর। কোন অভিমান ছিলনা আমার সাথে তোমার। তবু কেন তুমি দূরে সরে গেলে, অনন্ত নক্ষত্র মাঝে।

আজ বাবা  দিবস। পৃথিবীর সকল বাবাকে আমার শ্রদ্ধা। মা দিবসের হাত ধরে বাবা দিবসের আগমন। ধীরে ধীরে আধুনিক তরুন তরুনিরা এই দিবস গুলো পালনে অনেক আগ্রহী হয়েছে। অনেকে একে সাধুবাদ জানায় আবার অনেকে বিশেষ কিছুকে একটি মাত্র দিনে সীমাবদ্ধ করতে আগ্রহী নন।

আমাদের দেশে বাবা দিবস উদযাপিত হয় জুন এর তৃতীয় রবিবার। Spokane নামক একজন বিধবা মহিলা তার ছয় সন্তানকে নিয়ে বাবা দিবস পালনের জন্য সরকারি ভাবে আবেদন করেন পরে মার্কিন সরকার তা গ্রহণ করে ও তারা সফল হয়।

১৯১০ সালের ১৯ জুলাই তারা এটা শুরু করে । ধীরে ধীরে এটা চলমান থাকে। ১৯৭২ সালে এটা পালনের জন্য ও এটাকে স্থায়ী করার জন্য মার্কিন সরকার আইন পাস করে।
আমাদের দেশে বাবা দিবস তেমন একটা জনপ্রিয় না কিন্তু ইদানিং এটাকে জনপ্রিয় করার জন্য মিডিয়া, প্রচারমাধ্যম, বহুজাতিক প্রতিষ্ঠান গুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাবা দিবসে প্রধানত লিলি(লিলিয়াম) ফুল ব্যবহার হয়।উপ্নি চাইলে আপনার বাবাকে টাই, কার্ড দিতে পারেন।তাছাড়া আপানার বাবা খুশি হন এমন কিছু করুন। পৃথিবীর সব বাবাকে বলতে চাই ,ভাল থাকো বাবা ভাল থাকো।   

No comments:

Post a Comment